সিরিয়া ও ইরাকে অবস্থিত ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ধারাবাহিকভাবে হামলা চালানোর পরিকল্পনার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তা।
তবে কবে থেকে ওই হামলা শুরু করা হবে, তা স্পষ্ট করে জানাননি ওই মার্কিন কর্মকর্তারা। তাঁরা বলেছেন, বেশ কয়েক দিন ধরে ওই হামলা চালানো হবে। হামলা কখন শুরু করা হবে, তা আবহাওয়া পরিস্থিতির ওপর নির্ভর করবে।
ইত্তেহাদ ডেস্ক ।। 
















