০৫:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জবি শিক্ষার্থীদের ‘লং মার্চ টু যমুনা’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা দীর্ঘদিনের আবাসন সংকট, বাজেট ঘাটতি এবং দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে আগামীকাল (১৪ মে) ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্ম ‘জবি ঐক্য’ মঙ্গলবার রাত ৭টার দিকে এ কর্মসূচির ঘোষণা দেয়।

শিক্ষার্থীরা জানিয়েছেন, কাল সকাল ১১টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’র উদ্দেশ্যে পদযাত্রা শুরু করবেন তারা। কর্মসূচি চলাকালীন ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “প্রয়োজনে যমুনার সামনেই অবরোধ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করবো।”

শিক্ষার্থীদের প্রধান তিনটি দাবি হলো:

১. আবাসন সংকট নিরসন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে।
২. প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট (১৫৪ কোটি থেকে ৩০৫ কোটি টাকা) কোনো কাটছাঁট ছাড়াই অনুমোদন করতে হবে।
৩. দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পটি পরবর্তী একনেক সভায় অনুমোদন দিয়ে অগ্রাধিকার প্রকল্প হিসেবে বাস্তবায়ন করতে হবে।

এর আগে সোমবার (১২ মে) এক ছাত্র-শিক্ষক সমাবেশে শিক্ষার্থীরা তাদের দাবিগুলো উপস্থাপন করেন। পরদিন ইউজিসি কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থী প্রতিনিধি ও শিক্ষক নেতারা বৈঠকে বসেন। তবে বৈঠকে কোনো আশাব্যঞ্জক অগ্রগতি না হওয়ায় শিক্ষার্থীরা হতাশ হন।

শিক্ষার্থী প্রতিনিধি ফয়সাল মুরাদ বলেন, “আমরা বাজেট বাড়িয়ে ৩০৫ কোটি টাকার প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু ইউজিসি তা নাকচ করেছে। তারা স্বীকার করে নিয়েছে যে জবির শিক্ষার্থীরা জরাজীর্ণ পরিবেশে পড়ছে, কিন্তু বলেছে—তাদের হাত-পা বাঁধা, কিছু করতে পারবে না।”

তিনি আরও বলেন, “শিক্ষা মন্ত্রণালয়ের দিকেও আমরা বারবার চিঠি-পত্র পাঠিয়েছি, যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু কোনো সাড়া পাইনি। অনশনের সময় বলা হয়েছিল বাজেট বাড়বে, কিন্তু বাস্তবে কিছুই হয়নি। তাই আমরা এখন আমাদের সবচেয়ে বড় অভিভাবকের কাছে যাচ্ছি।”

শিক্ষার্থীরা একবাক্যে বলছেন, “আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”

জনপ্রিয়

জবি শিক্ষার্থীদের ‘লং মার্চ টু যমুনা’

প্রকাশ: ১০:২৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫