অপরিকল্পিত নগরায়ন, যানজট, নদী দখল, নগরীর নকশাগত ত্রুটি ও মাস্টারপ্ল্যান বাস্তবায়নের দীর্ঘসূত্রিতা-এই সমস্ত সমস্যা নিরসনে “সমাধান অন্বেষণ বৈঠক–১” অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে।
অনুষ্ঠানের আয়োজন করে নিরাপদ সড়ক চাই ময়মনসিংহ জেলা শাখা, সহযোগিতায় ছিল বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), নাগরিক আন্দোলন ময়মনসিংহ, জন উদ্যোগ ময়মনসিংহ, পরিবেশ রক্ষা ও উন্নয়ন আন্দোলন, সুজন ময়মনসিংহ, আইকনিক ময়মনসিংহ, সদা জাগ্রত ময়মনসিংহ, ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলন, বেঙ্গল ইনোভেটরস ও সম্মিলিত সামাজিক আন্দোলন ময়মনসিংহ।
সভায় সভাপতিত্ব করেন আবদুল কাদের চৌধুরী মুন্না এবং কী-নোট বক্তব্য উপস্থাপন করেন নিরাপদ সড়ক চাই ময়মনসিংহ জেলা কমিটির উপদেষ্টা ইয়াজদানি কোরায়শী কাজল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদ্ভাবক ও উদ্যোক্তা বিপ্লব নিভ।
বৈঠকে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উম্মে হাবিবা মিরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কে. বি. এম. সাদ্দাম হোসেন, বিআরটিএ’র অতিরিক্ত পরিচালক মোঃ আবু, পরিদর্শক মোঃ জহির উদ্দিন বাবর, সুজন সম্পাদক তানভীর আহমেদ, ড. মোঃ জাহাঙ্গীর আলম (সাবেক পরিচালক, বিনা), এডভোকেট শিব্বির আহমেদ লিটন (সাধারণ সম্পাদক, পরিবেশ রক্ষা ও উন্নয়ন আন্দোলন), এডভোকেট এ. টি. এম. মাহবুব আলম (ভাইস-চেয়ারম্যান, গণমাধ্যম মানবাধিকার সংস্থা এনপিএস), সারোয়ার কামাল রবিন (আহ্বায়ক, জন উদ্যোগ ময়মনসিংহ), তাপস মজুমদার (উপদেষ্টা, আইকনিক ময়মনসিংহ), মাহবুবুর রহমান (সদস্য, আইকনিক ময়মনসিংহ), মানস বিশ্বাস (নগর পরিকল্পনাবিদ, ময়মনসিংহ সিটি কর্পোরেশন), মোঃ মোজাম্মেল হক মানিক (কার্যকরী সভাপতি, ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী ইউনিয়ন), এ এফ এম এনামুল হক (সভাপতি, বাংলাদেশ নদী পরিদর্শন দল ময়মনসিংহ) প্রমুখ।
এছাড়া সাংবাদিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন-
মোঃ আবুল মনসুর (এশিয়ান টিভি), ইয়ার মাহমুদ (গ্লোবাল টিভি), মোঃ সাঈদ (চ্যানেল আই), মোঃ মোশাররফ হোসেন (এইমাত্র টিভি), রেজাউল ইসলাম বাবু (তথ্য প্রতিদিন), তানভীর আহমেদ (আলোকিত ময়মনসিংহ), মমতা বেগম (দৈনিক নওরোজ), মোঃ ইয়াহিয়া আরিফ (ময়মনসিংহ প্রতিদিন), বিভেশ রায় (চলচ্চিত্র নির্মাতা), ফাহিম আহম্মেদ মন্ডল (বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স), মোবারক হোসেন (বেঙ্গল ইনোভেটরস), মোঃ তৌহিদুজ্জামান ছোটন (সাধারণ সম্পাদক, ময়মনসিংহ ব্যবসায়ী সমিতি), এ কে এম আনোয়ারুল কবির (সাহিত্যকর্মী), চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এডভোকেট আহমেদ শরীফ মামুন, ফখরুল হাসান সায়েম, আলমাসুর রহমান, রঞ্জন দাস, সোহেল মাজহার, নবী হোসেন লাদেন, প্রমুখ।
সদা জাগ্রত ময়মনসিংহের মুজিবুর রহমান শেখ মিন্টু নগরীর যানজট, রাস্তার সংকীর্ণতা, কেওয়াটখালি স্টিল আর্চ সেতুর ত্রুটিপূর্ণ সংযোগ সড়কসহ গুরুত্বপূর্ণ নগর অবকাঠামোর সমস্যা নিয়ে ভিজ্যুয়াল প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- “ময়মনসিংহের উন্নয়নে আমাদের সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শুধু সরকারি প্রতিষ্ঠান নয়, নাগরিকদের মানসিক পরিবর্তনও অপরিহার্য। পরিকল্পিত নগর গঠনে অংশগ্রহণমূলক মনোভাব গড়ে তুলতে হবে।”
বিশেষ অতিথিরা বলেন, নগর পরিকল্পনা বাস্তবায়নে অনিয়ম, দখল ও সমন্বয়হীনতার কারণে ময়মনসিংহের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা অবিলম্বে ময়মনসিংহ মাস্টারপ্ল্যান বাস্তবায়নের দাবি জানান এবং ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পে নগর পরিকল্পনাবিদ, পরিবেশবিদ ও নাগরিক প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন।
সভায় বক্তারা একমত হন যে, “ময়মনসিংহের উন্নয়ন এখন আর বিলম্বের অপেক্ষা সহ্য করতে পারবে না। টেকসই উন্নয়ন, যানজটমুক্ত নগর, পরিবেশ সংরক্ষণ ও সুশাসন প্রতিষ্ঠার জন্য নাগরিক ঐক্য গড়ে তুলতে হবে।”
সভা শেষে নাগরিক সমাজের পক্ষে প্রস্তাব গৃহীত হয় যে, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, সড়ক ও জনপথ বিভাগ, পরিবেশ অধিদপ্তর ও সামাজিক সংগঠনগুলোর সমন্বয়ে একটি স্থায়ী ‘নগর সমস্যা সমাধান টাস্কফোর্স’ গঠনের উদ্যোগ নেওয়া হবে।
ইত্তেহাদ ডেস্ক ।। 













